সহজ পাঠ প্রযুক্তির অ,আ,ক,খ

এন্ড্রয়েড,ফ্রীল্যান্সিং,হ্যাকিং,অনলাইনে আয়,পিসি টিপ্‌স ও ট্রিকস্‌,ইবুক,সফটওয়্যার,ডাউনলোড,গেমিং

Click here to contiue

LightBlog
Responsive Ads Here
এন্ড্রয়েড লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
এন্ড্রয়েড লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০১৭



সহজ পাঠে আপনাকে আন্তরিক স্বাগতম। আশা করি ভালো আছেন। আজকে আমরা একটি, ট্রিকস্‌ শিখব, যার সাহায্যে আমরা সহজেই, সাবওয়ে সারফারস্‌ (Subway Surfers) গেমে ফেসবুক স্কোর শীর্ষস্থান এবং অফুরন্ত হাভারবোর্ড, কয়েন ও চাবি পেয়ে যাব।
সাবওয়ে সারফারস্‌ (Subway Surfers) গেমে ফেসবুক স্কোর শীর্ষস্থান এবং অফুরন্ত হাভারবোর্ড, কয়েন ও চাবি পেয়ে যাবার ট্রিকস্‌

আজকাল প্রায় সবার হাতেই এন্ড্রয়েড, ফোন দেখা যায়। এন্ড্রয়েড, স্মার্টফোন আমাদের বেশ কিছু সুযোগ সুবিধা প্রদান করে। তার মধ্যে গেমিং অন্যতম। এন্ড্রয়েড, স্মার্টফোন এর মাধ্যমে আমরা প্রচুর গেম খেলতে পারি। নিয়েলসেন,এর করা একটি সমীক্ষায় দেখা গিয়েছে যে এন্ড্রয়েড, ব্যবহারকারীদের মধ্যে ৯৪%, ব্যবহারকারী তার স্মার্টফোনে কমবেশী গেম খেলে এবং ৩৮% ব্যবহারকারী শুধুমাত্র গেম খেলার জন্যই এন্ড্রয়েড, স্মার্টফোন ক্রয় করে।

এন্ড্রয়েড ব্যবহারকারীদের গেমের ক্ষেত্রে এই বিপুল চাহিদা পূরণ করার জন্য বিভিন্ন, সংস্থা বাজারে বিভিন্ন, রকমের গেম রিলিজ করে। আজকের দিনে মোট এন্ড্রয়েড গেমের সংখ্যা যে কতো তা আন্দাজ করা অত্যন্ত কঠিন একটা ব্যাপার। আজকের এই বিপুল, সংখ্যক এন্ড্রয়েড গেমের মধ্যে, কিছু গেম এন্ড্রয়েড ব্যবহারকারীদের কাছে, প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে। এই জনপ্রিয় গেমগুলির মধ্যে সাবওয়ে সারফারস্‌ (Subway Surfers), অন্যতম। 

সাবওয়ে সারফারস্‌ (Subway Surfers) গেমটি আমরা, আমাদের এন্ড্রয়েড স্মার্টফোনে অনেকেই খেলে থাকি। এই গেম এর বিভিন্ন ভার্সন রয়েছে। সাবওয়ে সারফারস্‌ (Subway Surfers), গেম এ অন্যান্য আধুনিক গেমের মতো ফেসবুক শেয়ার অপশন আছে। ফেসবুক শেয়ার অপশনের সাহায্যে, এই গেমটি আপনার সর্বোচ্চ স্কোর আপনার অন্যান্য ফ্রেন্ডসদের সর্বোচ্চ স্কোরের সঙ্গে তুলনা করে র‍্যাঙ্কিং প্রদান করে। এই গেমে আরো একটি অপশনের সাহায্যে আপনার সর্বোচ্চ স্কোর আপনার দেশের সমস্ত, স্কোরের সাথে তুলনা করে র‍্যাঙ্কিং পাওয়া যায়।

আমরা অনেকেই Show-off করার জন্য ফেসবুক স্কোরের প্রথম স্থান দখল করতে চাই কিন্তু পেরে উঠিনা। তাই আজকে নিয়ে এলাম এমন একটি ট্রিকস্‌ যার সাহায্যে আপনি এক লহমায় ফেসবুকে প্রথম স্থান দখল করতে পারবেন এবং আপনাকে কেউই অতিক্রম করতে পারবে না। বিশ্বাস হচ্ছে না তো ? কিন্তু এটাই তো মজা।

আমরা একটি এন্ড্রয়েড, এপস্‌ এর মাধ্যমে এই কাজ করব। এপস্‌ টির নাম হলো Max Score Subway Surfers 1.51.1 এবার প্রশ্ন হলো এপস্‌টি কোথায় পাবেন ? নীচে দেওয়া ডাউনলোড লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন। 

ডাউনলোড লিঙ্ক – Max Score Subway Surfers 1.51.1

এবার এপস্‌ টি ইন্সটল করবার, আগে কিছু কাজ আছে। আপনি প্রথমেই আপনার এন্ড্রয়েড স্মার্টফোনে থাকা, সাবওয়ে সারফারস্‌ (Subway Surfers) গেমটি আনইনস্টল করে ফেলুন। আনইনস্টল অবশ্যই করতে হবে। এইবার ডাউনলোড করা Max Score Subway Surfers 1.51.1 গেমটি আপনার এন্ড্রয়েড স্মার্টফোনে ইনস্টল করুন। ভয় পাবেন না এটি, সাবওয়ে সারফারস্‌ (Subway Surfers) গেমেরই অন্য ভার্সন। পুরোন সাবওয়ে সারফারস্‌ (Subway Surfers) গেমটি আনইনস্টল না করলে, নতুন Max Score Subway Surfers 1.51.1 গেমটি ইনস্টল করে নিন। এই বার নতুন গেমটি থেকে ফেসবুক লগ ইন করুন। কী নিজের চোখ কে বিশ্বাস করতে পারছেননা তো? ফেসবুক লগ ইন করলেই আপনি এই ফেসবুক লিস্টে শীর্ষস্থান দখল করতে পারবেন। বিশ্বাস না হলে স্ক্রীনশট দেখুন।
সাবওয়ে সারফারস্‌ (Subway Surfers) গেমে ফেসবুক স্কোর শীর্ষস্থান এবং অফুরন্ত হাভারবোর্ড, কয়েন ও চাবি পেয়ে যাবার ট্রিকস্‌


এই নতুন Max Score Subway Surfers 1.51.1-এ আপনার জন্য আরও কিছু অপেক্ষা করছে যা আপনি ভাবতেই পারেন না। এই গেমে আপনি পেয়ে যাবেন অফুরন্ত কয়েন, অফুরন্ত চাবি এবং অফুরন্ত হাভারবোর্ড যেগুলি আপনি ইচ্ছামতন ব্যবহার করতে পারবেন। বিশ্বাস না হলে স্ক্রীনশট দেখুন।
সাবওয়ে সারফারস্‌ (Subway Surfers) গেমে ফেসবুক স্কোর শীর্ষস্থান এবং অফুরন্ত হাভারবোর্ড, কয়েন ও চাবি পেয়ে যাবার ট্রিকস্‌


এইবার অফুরন্ত কয়েন, অফুরন্ত চাবি এবং অফুরন্ত হাভারবোর্ড ও ফেসবুক শীর্ষস্থান নিয়ে যত ইচ্ছা মজা করুন।
সাবওয়ে সারফারস্‌ (Subway Surfers) গেমে ফেসবুক স্কোর শীর্ষস্থান এবং অফুরন্ত হাভারবোর্ড, কয়েন ও চাবি পেয়ে যাবার ট্রিকস্‌



সতর্কবার্তা-তবে একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন গেমটি কখনও আপডেট করবেননা।

কোন অসুবিধা হলে মন্তব্য করতে ভুলবেন না।

কেমন লাগছে সহজ পাঠের পোষ্ট গুলি, অবশ্যই মন্তব্য করে জানান। আপনার মূল্যবান মতামত ব্লগের সৌন্দর্য এবং উপযোগীতা বৃদ্ধির প্রধান সহায়ক।

সহজ পাঠের, সকল পোষ্টের আপডেট, নিজের সমস্যা জানানো এবং আরও অনেক কিছু সুবিধা পাওয়ার জন্য সহজ পাঠের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত হন। সহজ পাঠ ফেসবুক পেজ


পোষ্টটি ভালো লাগলে ফেসবুকে ফ্রেন্ডসদের জন্য শেয়ার করতে পারেন।


আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরের পোষ্টে।

পোষ্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।



সোমবার, ৫ জুন, ২০১৭



সহজ পাঠে আপনাকে স্বাগতম। আজকে চলে এলাম একটি বিশেষ এন্ড্রয়েড এপস নিয়ে। আপনি শিক্ষার্থী হন বা ব্যবসায়ী কিংবা চাকুরিজীবি অথবা বেকার। এটি আপনাকে সমান ভাবে সাহায্য করবে। এটি অবশ্যই আপনার স্মার্টফোনে থাকা উচিৎ।

ছোট,বড়ো নির্বিশেষে এখন প্রায় সকলেই এন্ড্রয়েড ফোনের ব্যবহারকারী। এবং ছোট,বড়ো নির্বিশেষে প্রায় সকলকেই দৈনন্দিন কিছু অঙ্কের জটিল ক্যলকুলেশনের সমস্যার মুখে পড়তে হয়। বাজার করতে গেলে টাকার হিসাব, খেরোর খাতার হিসাব, সংসার খরচের হিসাব ইত্যাদি। তাই আজকে আমরা জেনে নেব অঙ্কের জটিল ক্যালকুলেশন সমাধানের স্মার্ট উপায়।

আমার মতো দশম শ্রেণী কিংবা নবম শ্রেণীর শিক্ষার্থীদের ক্ষেত্রে তো অবস্থাটা শোচনীয়। যারা অঙ্ক পছন্দ করেনা তাদেরও প্রচুর পরিমাণে অঙ্কের জটিল ক্যালকুলেশনের সমাধান করতে হয়। একাদশ বা দ্বাদশ শ্রেণীর বিজ্ঞানের শিক্ষার্থীদের যদিও সাধারণত অঙ্কের ক্যালকুলেশন পছন্দ করে থাকে, কিন্তু তাদেরও বিরক্তি বলে একটা বিষয় থাকে। তাই এই সমস্যার প্রতিকারের জন্য এবার সবাই নিজের স্মার্টফোন তুলে নিন এবং খুব সহজেই ধ্বংস করুন অঙ্কের বড়ো বড়ো ক্যালকুলেশনের জটিলতা কে স্মার্ট উপায়ে

অনেকে এক্ষত্রে ক্যালকুলেটরএর ব্যবহার করে থাকে, কিন্তু ক্যালকুলেটর অনেক সময়সাপেক্ষ এবং সবধরনের ক্যালকুলেশনের ইনপুট এতে দিতে জটিলতা হয়। তাই যে এপস এর কথা আমি বলতে যাচ্ছি তাতে ক্যলকুলেটরের মতো কোন জটিলতা নেই। এবং এটি অঙ্কের জটিল ক্যালকুলেশনের সমাধান করে স্মার্ট উপায়ে।

এপসটির নাম হলো ফটোম্যাথ(Photomath)আপনি এই এপসটি প্লে-স্টোর থেকে সহজেই ইন্সটল করতে পারবেন। এই এপস এর বিশেষত্ব হলো এটিকে অঙ্ক কষাবার জন্য কোনো ক্যালকুলেশন ইনপুট দেওয়ার প্রয়োজন নেই। শুধু প্রয়োজন হলো ক্যলকুলেশনের একটি লিখিত রূপ। বই এ লেখা ক্যালকুলেশন কিংবা খাতায় লেখা ক্যালকুলেশন কে স্মার্টফোনের ক্যামেরার সামনে ধরলেই এটি সাথে সাথে উত্তর প্রদান করে। বড় এবং জটিল ক্যালকুলেশনের জন্য এটি স্টেপ বাই স্টেপ অঙ্ক কষার পদ্ধতিও আপনাকে দেখাবে। শুধুমাত্র পাটীগণিত নয় এটি বীজগণিত, ত্রিকোণমিতি ইত্যাদি অঙ্কের সমধানেও সমান ভাবে সক্ষম।


এক নজরে ফটোম্যাথ(Photomath):
১।।সম্পূর্ণ ফ্রী.........
২।।অত্যন্ত দ্রুত..........
৩।।সহজ ইউজার ইন্টারফেস........
৪।।অঙ্ক সমাধানের স্টেপস দেখানো.......
৫।।পাটিগণিত ছাড়াও অন্যান্য অঙ্ক সমূহের সমাধান.......
৬।।ক্যামেরার মাধ্যমে ইনপুট.........
৭।।সবকিছু আর বলব না আপনি নিজে এপসটি ব্যবহার করলে আমার মতো আপনিও এটির কার্যকারিতা সম্মদ্ধে ধারণা লাভ করতে পারবেন।

তাহলে পেলাম তো, জটিল অঙ্ক সমাধানের স্মার্ট সলিউশন.........আর আটকে যাওয়া অঙ্কের জন্য অন্য কারো অপেক্ষা করতে হবে না.........ফটোম্যাথই যথেষ্ট।।
নিজে তো শিখে গেলে নিজের সহপাঠী দের অবস্থাটাও চিন্তা করে পোষ্টটি ফেসবুকে শেয়ার করুন।
পোষ্টটি পড়ার জন্য ধন্যবাদ। কোন অসুবিধা হলে কমেন্ট করতে ভুলবেন না।